শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

মোবাইল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

আপডেট: June 8, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুমিল্লার লাকসামে মোবাইল ফোন কিনে না দেওয়ায় জয় চন্দ্র দাস (১৭) নামে এক কিশোর অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত ওই কিশোর উপজেলার মুদাফরগুঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের শ্রীয়াং দাস পাড়ার অধীর চন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ওই কিশোর পেশায় ছিল একজন দিনমজুর। সে গেমস খেলার জন্য কয়েক দিন ধরে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য তার মায়ের কাছে বায়না ধরে। কিন্তু অভাবের সংসার। মা তার আবদার রক্ষা করতে পারেনি।পরিবারের ধারণা, মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে রবিবার (৬ জুন) গভীর রাতে ঘরের পেছনে একটি গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এদিকে আজ সোমবার সকালে গাছের ডালে তার ঝুলন্ত মরদেহ দেখে স্বজনরা পুলিশকে খবর দেন।খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

এলাকার একাধিক অভিভাবকের দাবি, করোনাকালীন সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থী, শিশু-কিশোরসহ উঠতি বয়সের যুবকেরা মোবাইল ফোনে নানা ধরনের ভিডিও গেমসে আসক্ত হয়ে পড়েছে। তারা সারাক্ষণ পাবজিসহ নানা রকম গেমস খেলতে মোবাইল নিয়ে মেতে থাকে। ফলে অপরাধ প্রবণতা বৃদ্ধিসহ আত্মহত্যার মতো ঘটনা ঘটছে।

অপরদিকে কিশোর জয় চন্দ্র দাসের আত্মহত্যার ঘটনাটিও তারই অংশ বলে মনে করছেন স্থানীয় অভিভাবকরা। তাঁরা মোবাইল ফোনে ওইসব গেমস বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।এ ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মেজবাহ উদ্দিন ভূঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network