শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

যুবকের পেটের ভেতরে মিলল ১২৫০ ইয়াবা

আপডেট: September 29, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আটক দুই যুবকের পেট থেকে এক হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

আটকরা হলো— রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ি ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের হারুন মণ্ডলের ছেলে পলাশ মণ্ডল (২০) ও একই গ্রামের মো. খালেক শেখের ছেলে মো. শেখ (২০)।

রাজবাড়ী গোয়েন্দা পুলিশের ওসি প্রাণবন্ধু কৃঞ্চচন্দ্র বিশ্বাস জানান, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তার নির্দেশে জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে দুই যুবক পেটে করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে রাজবাড়ী আসছে। এর পর প্রযুক্তির ব্যবহার করে তাদের দৌলতদিয়া ফেরিঘাট থেকে আটক করা হয়। এর পর তারা পেটে ইয়াবা আছে বলে স্বীকার করে। এর পর তাদের পেটে এক্সরে করা হলে তার প্রমাণও পাওয়া যায়।

পরে তাদের পায়ু আবর্জনা থেকে এক হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।এ ব্যাপারে গোয়ালন্দঘাট থানায় মামলা করা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network