শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রাতের আঁধারে গৃহবধূর ঘরে ইমাম, অতঃপর…

আপডেট: July 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পরকীয়ার অভিযোগ ইমাম ও গৃহবধূকে আটক করে বেঁধে রাখে গ্রামবাসী।

অনলাইন ডেস্ক:: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় গভীর রাতে গৃহবধূর ঘরে প্রবেশ করে জনগণের হাতে ধরা খেয়েছেন ইমাম (২৮)।রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে গ্রামবাসী তাদের আটক করে মারধর করে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। রাতভর তাদের সেখানেই রাখা হয়।

গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ওই ইমাম দীর্ঘদিন ধরে মসজিদে ইমামতি করছেন। ঘটনার রাতে গ্রামের জনৈক ব্যক্তি তাকে দুই সন্তানের জননী ওই গৃহবধূর ঘরে ইমামকে প্রবেশ করতে দেখেন। চাঁদের আলোয় ওই ইমামের চেহারা স্পষ্ট দেখতে না পেয়ে তিনি গ্রামের আরও কয়েকজনকে ডেকে এনে এবং গৃহবধূরকে ডাকাডাকি করলে ওই ইমাম পেছনের গেট দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।

পরে গ্রামবাসী তাকে ধাওয়া করে আটক করে এবং ওই নারীসহ মসজিদের সামনে সড়কের পাশে থাকা খুঁটিতে বেঁধে রাখে।সরেজমিন দেখা যায়, সড়কের পাশে থাকা খুঁটির সঙ্গে তাদের মোটা দড়ি (রশি) দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। মারধরের কারণে ইমামের হাত ফুলে রয়েছে। মারধর করা হয়েছে ওই গৃহবধূকেও।

ঘটনার সত্যতা স্বীকার করে সংশ্লিষ্ট ইউপি সদস্য মাজেদ হোসেন জানান, ঘটনার পর পরই আমি চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। ওই রাতেই চেয়ারম্যানের স্ত্রী সন্তান জন্ম দেওয়ায় তিনি ব্যস্ত রয়েছেন।এ বিষয়ে জানতে সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক টুকুনের মোবাইল ফোনে কল করা হলেও তা রিসিভ হয়নি।ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ জানে না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network