শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

সন্দ্বীপে পুলিশের হাতে ১৪ রোহিঙ্গা আটক

আপডেট: May 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সময় সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়ন থেকে ১৪ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এর মধ্যে ৮ জন নারী, ৪ জন শিশু ও দুইজন পুরুষ রয়েছেন।আজ রবিবার সকালে পশ্চিম মাইটভাঙ্গা চৌধুরী বাজার এলাকা থেকে তাদের আটক করে সন্দ্বীপ থানা পুলিশ।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান বলেন, সকালে পশ্চিম মাইটভাঙ্গা চৌধুরী বাজারের স্থানীয় বাসিন্দাদের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক রোহিঙ্গারা ভাসানচর থেকে নৌকায় সন্দ্বীপে এসেছিল। সন্দ্বীপ থেকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পরিকল্পনা ছিল। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।  উল্লেখ্য, এর আগে গত ১৮ মে ১১ জন রোহিঙ্গাকে সন্দ্বীপের রহমতপুর থেকে আটক করেছিল পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network