শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

সিরাজগঞ্জে লক্ষাধিক টাকার হেরোইনসহ নারী আটক

আপডেট: August 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সিরাজগঞ্জের কামারখন্দে লাখ টাকার হেরোইনসহ বেদেনা খাতুন (৩২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার জামতৈল উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে আটক করা হয়। আটককৃত বেদেনা খাতুন (৩২) উপজেলার জামতৈল উত্তরপাড়ার আইয়ুব আলীর স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ওই নারী এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোরে জামতৈল এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে। বিকেলে তাকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ মার্চ কামারখন্দ উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করে উপজেলা প্রশাসন। মাদকমুক্ত ঘোষণার আগে উপজেলা প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেছিলেন এই মাদক ব্যবসায়ী বেদেনা খাতুন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network