হাজার হাজার মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন জনি

আপডেট: December 28, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

জনির জানাজায় হাজারো মানুষের ঢল

হাজার হাজার মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন বৃহত্তর উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত হাজী সাইদুর রহমান ধুন্দুর বড় ছেলে আরিফুর রহমান জনি (৪২)। বৃহস্পতিবার (২৮শে ডিসেম্বর ২০২৩ খ্রি.) দুপুর ২টার সময় উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। গ্রামবাসী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ হাজার হাজার মানুষ তাঁর জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমের লাশ দাফন করা হয় উথলী রুপির চারা বটতলার জান্নাতুল বাক্বী কবরস্থানে।

এর আগে গতকাল বুধবার রাত ৯টার দিকে ব্যাডমিন্টন খেলা শেষে হঠাৎ স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন জনি। পরবর্তীতে অ্যাম্বুলেন্সযোগে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই তাঁর লাশ নিয়ে আসা হয় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নিজ গ্রাম উথলীতে। এসময় তৈরি হয় এক হৃদয় বিদারক পরিবেশ। জনির মৃত্যুর খবর শুনে রাতেই পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজন উপস্থিত হন তাঁর বাড়িতে। সব বয়স ও শ্রেণি-পেশার মানুষের সাথে তাঁর ছিলো সখ্যতা। সবার সাথে বলতেন হাসিমুখে কথা। তাঁর আত্মার মাগফিরাত কামনায় পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন সকলের নিকট দোয়া কামনা করেছেন। পারিবারিক জীবনে জনি ছিলেন দুই ছেলের জনক।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network