আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬
আপডেট নিউজ ডেস্ক:: হ্যাক হওয়া পোস্টের কারণে যদি কোনও মা-বোন কষ্ট পেয়ে থাকেন, তবে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।রবিবার (১ ফেব্রুয়ারি) শেরপুরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।জামায়াত আমির বলেন, হ্যাকিংয়ের ঘটনার পর একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টি নিয়ে হৈচৈ শুরু করে মিছিল করেছে।
যারা প্রকৃত অর্থে মায়েদের সম্মান করে না, তারাই এই পরিস্থিতিকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করেছে। মানে ঠাকুর ঘরে কে রে, বলে আমি কলা খাই না। আপনারা যারা এসব করছে, সাবধান করে দিচ্ছি।তিনি বলেন, যারা নারীদের অপমান করে, তারা মানুষ হিসেবে আচরণ করছে না। ‘মা’ সম্বোধন করে তিনি বলেন, যারা নারীদের অসম্মান করছে, তারাও কোনো না কোনো মায়ের সন্তান। তাদের প্রতি অনুরোধ—নিজেদের মা, স্ত্রী ও বোনদের সম্মান করতে শিখুন।জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান।

