শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

৬০ বছর বয়সেও ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার

আপডেট: August 9, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাজী নূর মোহাম্মদ আজমীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করে করিমগঞ্জ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্র জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার নাজেরা বিভাগে পড়ত। এক বছর আগে ছেলেটি মাদ্রাসায় ভর্তি হয়। গত ৪ আগস্ট মোবাইল ফোনে ছেলেটি তার বাবাকে দ্রুত মাদ্রাসায় যেতে বলে। তিনি মাদ্রাসায় গেলে ছেলেটি তার বাবাকে জানায়, মাদ্রাসার অধ্যক্ষ ৬০ বছর বয়সী নূর মোহাম্মদ আজমী তাকে একাধিকবার বলাৎকার করেন। সর্বশেষ গত ১৭ জুলাই রাতে অধ্যক্ষ আবারও তাকে শয়নকক্ষে নিয়ে বলাৎকার করেন।

এরপর বলাৎকারের বিষয়টি জেনে তার বাবা মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাটি অবহিত করে থানায় মামলা দায়ের করেন। মামলার পরে গত শনিবার করিমগঞ্জ থানা পুলিশ মাদ্রাসা থেকে অভিযুক্ত অধ্যক্ষ মাওলানা হাজী নূর মোহাম্মদ আজমীকে গ্রেফতার করে। তিনি করিমগঞ্জ উপজেলার মাদারীখলা গ্রামের মৃত আবাল হোসেনের ছেলে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী ২০০৩ এর ৯/১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাত ৯টার দিকে অধ্যক্ষ হাজী নূর মোহাম্মদ আজমীকে গ্রেফতার করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network