শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

৯ ফুট লম্বা অজগর ধরে বাড়ি নিয়ে এলেন নেত্রকোনার আমিন

আপডেট: October 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরে ৯ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছেন আমিন খান (৩০) নামের এক ড্রেজার (বালু উত্তোলন মেশিন) শ্রমিক। পরে সাপটি বনে অবমুক্ত করে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে শহরের সোমেশ্বরী নদীর ২ নম্বর বালুমহালের শ্মশানঘাট এলাকা থেকে সাপটি উদ্ধার করেন আমিন খান। তিনি দুর্গাপুর ইউনিয়নের আগাড় গ্রামের মৃত হাছু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে বালু উত্তোলনের জন্য নদীতে ড্রেজারের কাছে যান আমিন খান। সেখানে পাইপে প্যাঁচানো অবস্থায় অজগরটি দেখতে পান। তিনি অজগরটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এবং রেঞ্জ কর্মকর্তাকে খবর দেন। পরে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তরের পর রেঞ্জ কর্মকর্তার সহায়তায় সাপটি গোপালপুর বনে অবমুক্ত করা হয়েছে।

দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীব উল আহসান অজগর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অজগরটি আঘাতপ্রাপ্ত না হওয়ায় এবং সুস্থ থাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রেঞ্জ কর্মকর্তা সাইদুর রহমানের তত্ত্বাবধানে সাপটি উপজেলার গোপালপুর বনে অবমুক্ত করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network