শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

৯ বছরের মেয়েকে গাছে বেঁধে নির্যাতন, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট: October 10, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: জয়পুরহাটের ক্ষেতলালে দোকান থেকে টাকা চুরির অভিযোগে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) গাছে বেঁধে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শনিবার বিকেলের এই ঘটনায় রাতে থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় অভিযুক্ত চা–দোকানি বেলি বেগমকে (৪০) গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতনের শিকার মেয়েটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলি বেগমের চায়ের দোকানের ক্যাশ থেকে ২০০ টাকা চুরি হয়। এ ঘটনায় বেলি বেগম ৯ বছরের মেয়েটিকে সন্দেহ করেন। মেয়েটিকে ধরে এনে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। মেয়েটি টাকা চুরি করেনি বলে জানালেও তিনি তাকে গাছের সঙ্গে বেঁধে রাখেন। ঘটনাটি কেউ একজন মুঠোফোনে ধারণ করেন। পরে রাতে এটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ক্ষেতলাল থানার ওসি নীরেন্দ্রনাথ মণ্ডল বলেন, গতকাল রাতে শিশুটির দাদা বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ রাতেই অভিযুক্ত বেলি বেগমকে গ্রেপ্তার করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network