অন্য পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্ক: জেনে যাওয়ায় মেয়েকে হত্যা করেন মা

আপডেট: December 20, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নোয়াখালী সদর উপজেলায় মেয়েকে হত্যা মামলায় মা মারজাহান আক্তার সুমিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

এর আগে, একই দিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মারজাহান আক্তার সুমি উপজেলার কালিকাপুর গ্রামের আমির হোসেনের মেয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার ভিকটিম এম এ রশিদ বালিকা উচ্চ বিদ্যালয় স্কুলের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। ভিকটিমের বাবা বিদেশে থাকায় তার মা (আসামি) অন্য পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এ কারণে ভিকটিমের বাবা আসামি মারজাহান আক্তার সুমিকে তালাক দেন। স্কুলে যাতায়াতের সুবিধার্থে ভিকটিম তার মায়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন। বিভিন্ন সময়ে ভিকটিম তার দাদার বাসায় গেলে তার মা (আসামি) এর চারিত্রিক দোষের কথা বলত। এ কারণে ভিকটিমকে প্রায়ই তার মা মারধর ও নির্যাতন করত।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ভিকটিমের ইচ্ছা ছিল, সে এসএসসি পাশের পর চৌমুহনী কলেজে ভর্তি হয়ে স্থায়ীভাবে তার দাদার বাসায় থাকবে। ২০২১ সালের ১৭ অক্টোবর ভিকটিমের মা তার দাদাকে ফোন দিয়ে জানান ভিকটিমকে হাসপাতালে অসুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওই ঘটনায় ভিকটিমের দাদা মো. খোরশেদ আলম আসামিদের বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা শাখা নোয়াখালী বরাবর হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network