শিরোনাম
নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭

লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

আপডেট: November 9, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি:: ভোলার লালমোহন উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এরআগে রোববার রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঠির মাথা ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে ওই দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাটওয়ারী বাড়ির মো. সিরাজের ছেলে মো. রিয়াজ (৩৫) ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নোয়াব আলী মুন্সি বাড়ির মো. হুমায়ুনের ছেলে মো. রাকিব হোসেন (২৩)।জানা গেছে, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. জুয়েল ও এএসআই মো. মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স ধলিগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঠির মাথা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার ইমামের মুদি দোকানের পূর্ব পাশের পাকা সড়কের ওপর দাঁড়িয়ে থাকা মো. রিয়াজ নামে এক যুবককে সন্দেহ হলে তার শরীর তল্লাশী চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা।

অপরদিকে, লালমোহন থানার এসআই দেবরাজ চক্রবর্তী ও এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নোয়াব আলী মুন্সি বাড়ির সামনে থেকে মো. রাকিব হোসেন নামে এক যুবককে আটক করে। পরে তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। এরপর সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network