শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

আপডেট: November 10, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নাজমুল হক মুন্না,, উজিরপুর:: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি প্রশাসনের নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৪১তম বিসিএস কর্মকর্তা মো. সোহানুর রহমান সেতু। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা ফুল দিয়ে নবাগত সহকারী কমিশনার (ভূমি) সোহানুর রহমান সেতুকে বরণ করে নেন।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।জানা গেছে, নতুন কর্মস্থলে যোগদানের আগে মো. সোহানুর রহমান সেতু নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। সেখান থেকে বদলি হয়ে তিনি উজিরপুরে যোগদান করেন।

উল্লেখ্য, এর আগে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন উম্মে সালমা খানুন। সম্প্রতি তিনি রাজশাহীতে বদলি হন। তার স্থলাভিষিক্ত হলেন সোহানুর রহমান সেতু।নবাগত সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব গ্রহণ করায় স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। ভূমিসেবা সহজীকরণ, নামজারি, জমির খারিজসহ ভূমি-সংক্রান্ত বিভিন্ন কাজে সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন এসিল্যান্ড কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করছেন এলাকাবাসী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network