শিরোনাম
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা

আইন শৃংখলা রক্ষায় জনগনের সহযোগিতা চাইলেন বিএমপি কমিশনার

আপডেট: June 13, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, এই ওপেন হাউজ ডে’তে আমরা তিন ধরণের আবেদন গুরুত্ব সহকারে শুনে থাকি। ভুক্তভোগীর কথা শুনি, সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ শুনি, এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি আপনাদের কাছ থেকে শুনে থাকি এবং সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি।

রবিবার বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা চত্ত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সেবাগ্রহীতা ও সেবাপ্রদানকারীদের জবাবদিহিতামূলক এই মতবিনিময়ে সমাজের সর্বস্তরের নাগরিকদের উপস্থিতি ছিল। সুনির্দিষ্ট তথ্য নিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় নাগরিকদের অংশগ্রহণ কামনা করা হয় ওপেন হাউস ডে’র অনুষ্ঠানে।

পুলিশ কমিশনার বলেন, আপনি যে-ই হোননা কেন, এমন কোন কাজ করতে পারবেন না যা সামাজিক বিশৃঙ্খলার কারণ বা অন্যের শান্তি বিঘ্ন হতে পারে। এমন কোন কাজ বরদাস্ত করা হবে না। আমরা সর্বোচ্চ সৎ সাহস দেখিয়ে সেবাগ্রহীতা ও সেবাপ্রদানকারীদের জবাবদিহিতামূলক এই মতবিনিময়ের আয়োজন করেছি। ন্যায় বিচার এর সুফল পেতে সুনির্দিষ্ট তথ্যসহ সর্বস্তরের নাগরিকদের এই ওপেন হাউজ ডে’তে উপস্থিতি ও সহযোগিতা কাম্য। আমরা আইনের দাস, আইনের বাহিরে কোন কিছু করার অধিকার নেই।

শাহাবুদ্দিন খান বলেন, আদালতের রায় ছাড়া কাগজকলম দেখে রায় দেয়ার অধিকার আমাদের নেই। কেউ কারো দখলকৃত সম্পত্তিতে আদালত প্রক্রিয়া ব্যতিত জোরপূর্বক প্রবেশ করতে পারবে না। অনেক বিষয় আমাদের আওতায় না থাকলেও ফৌজদারি অপরাধ দানাবাঁধার আগেই তা দমন করতে আমরা জনগণের পাশে থেকে কাজ করে থাকি। জনগণের দোরগোড়ায় নির্ভেজাল সেবা নিশ্চিত তথা বিট এলাকায় সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট বিট অফিসারকে আরও বেগবান হয়ে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো. মোকতার হোসেন। কোতয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম, এসি মোঃ ইব্রাহীমসহ থানা অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network