বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ দাবি

আপডেট: November 7, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নে জাতীয় সংহতি দিবস (৭ নভেম্বর) উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভরপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় ভরপাশা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

ভরপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শামীম খানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম শিকদারের সঞ্চালনায় সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব হারুন অর রশিদ শিকদার, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা মোঃ রুহুল আমিন জোমাদ্দার, ওয়াহিদুল ইসলাম স্বপন শিকদার।এছাড়াও বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মাহমুদ খান সুমন, উপজেলা কৃষকদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস।

সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস যথাযথ মর্যাদায় উদযাপন, দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য ও সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। আসন্ন উন্নয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা হাত উঠিয়ে তাদের ঐক্যের জানান দেন।এ সময় ভরপাশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network