শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

আগৈলঝাড়ায় মোবাইল চু‌রি‌র অভি‌যো‌গে প্রকাশ্যে কে‌টে দেওয়া হ‌লো শিশুর চুল

আপডেট: August 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ব‌রিশাল ব্যুরো:: বরিশালের আগৈলঝাড়ায় একটি মোবাইল ফোন চুরির অভিযোগে এক শিশুকে প্রকাশ্যে বাজারে মারধর করে তাঁর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠে‌ছে।

শিশুর মা সানু বেগম বলেন, দুপুরে তার ছেলে বাড়ি আসে। একটু পরে গৈলা অলি টেলিকমের মালিক অলি বেপারী তাদের বাড়ি এসে সজীবকে বাজারে ডেকে নিয়ে যায়। তার পরে বিকালে তার ছেলে কাঁদতে কাঁদতে বাড়ি এসে জানায় যে একটি মোবাইল ফোন চুরির অপবাদে তাকে মারধর করে মাথার চুল কেটে দিয়েছে।

তিনি ব‌লেন, আমার ছেলে যদি চুরি করে থাকে তাহলে তারা আমার কাছে বিচার দিলে আমি আমার ছেলের বিচার করতাম। আমার শিশু পুত্রকে মারধর করে বাজারের লোকজন অমানবিকভাবে মাথার চুল কেটে দিয়েছে।

অলি টেলিকমের মালিক অলি বেপারী বলেন, আমি দোকানে না থাকা অবস্থায় অন্য একজনের উপস্থিতিতে সজীব আমার দোকান থেকে বিকাশ ও নগদ এজেন্টের দুটি সিম ভরা একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। দোকানের সিসি টিভি দেখে সজীবকে ফোন নেওয়ার ঘটনায় তার বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞেস করলে সে ফোন চুরির কথা শিকার করে। এক পর্যায়ে চুরি যাওয়া ফোনটি সজীব ফেরত দেয়। তার মধ্যে সিম না থাকায় তাকে সিম দুটি ফেরত দিতে বললে সে জানায় সিম ফেলে দিয়েছে। কোথায় ফেলেছে তা দেখানোর জন্য তাকে বাড়ি থেকে ডেকে আনলে সজীব কাঁচা বাজারের ময়লা ফেলার স্থান দেখিয়ে দিলে সেখানে খুঁজে সিম দুটি উদ্ধার করি। পরে তাকে নিয়ে মসজিদে নামাজ পরে মিলাদের তোবারক দিয়ে বাড়ি পাঠিয়ে দেই। এর পরে শুনেছি যে বাজারে বসে তার চুল কেটে দিয়েছে উৎসুক লোকজন।

বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সুশান্ত কর্মকার বলেন, বাজারে এসে একটি শিশুর চুল কাটার কথা শুনেছি। তবে কে বা কারা ওই শিশুটির চুল কেটেছে তা তিনি জানেন না।

গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু বলেন, লোক মুখে ঘটনা শুনে আমি গৈলা বাজারে উপস্থিত হয়ে শিশুকে মারধর ও চুল কাটার কথা জানতে পারি। অমানবিক এই এই ঘটনায় তিনি আইনগত বিচার দাবি করে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।আ‌গৈলঝাড়া থানার ওসি গোলাম ছ‌রোয়ার ব‌লেন, সৌরভ মোল্লা, তাওহীদ ও অলিসহ বেশ ক‌য়েকজন এই ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে ব‌লে জান‌তে পে‌রে‌ছি‌। যথাযথ আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে এই ঘটনায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network