আতশবাজির আগুনে ঝলসে গেল যুবকের হাত-চোখ

আপডেট: May 3, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুরের ইন্দুরকানীতে আতশবাজির আগুনে ঝলসে গেল ইদ্রিস হাওলাদার (২২) নামে এক যুবকের হাত ও চোখ। সোমবার (২ মে) সন্ধ্যার পরে ইন্দুরকানী বাজারের এলজিইডি ব্রিজের কাছে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, ঈদের আনন্দে চাঁদ রাত উপলক্ষে সন্ধ্যার পরে ইদ্রিস নিজের বানানো আতশবাজি ফুটাতে গিয়ে অসাবধানতাবশত নিজের হাতেই বিস্ফোরিত হয়। তার হাত ও এক চোখ আতশবাজির আগুনে মারাত্মকভাবে ঝলসে যায়।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তিনি পেশায় গ্যারেজের ম্যাকানিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক বলেন, আতশবাজি ফুটানোর সময় ইদ্রিস হাওলাদার নামে এক যুবকের হাত ও একটি চোখ ঝলসে গেছে। তাকে উদ্ধার করে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় আতশবাজির ব্যাপারে সতর্ক করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network