১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
বরিশালে ৭টি শিয়াল পিটিয়ে হত্যায় আদালতে মামলা বাবুগঞ্জে বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাকেরগঞ্জে বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ জামাতার বিরুদ্ধে মির্জাগঞ্জ ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক এক দালালের কারাদণ্ড কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, দ্রুত সংস্কারের নির্দেশ উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ, তদন্ত কমিটি গঠন

আদর্শ সমাজ গঠনে আলেমদের ভূমিকা গুরুত্বপূর্ণ : -মাওঃ আব্দুল জব্বার

আপডেট: জুলাই ২৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: হিজলা উপজেলার আফসার উদ্দিন ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে জাতীয় সংসদ সদস্যপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
মতবিনিময় সভায় তিনি মাদ্রাসার শিক্ষা-পরিবেশ, নৈতিক শিক্ষার গুরুত্ব ও শিক্ষা-ব্যবস্থার সার্বিক মান উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, আদর্শ সমাজ গঠনে আলেম সমাজের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আলেম ও শিক্ষকদের সামাজিক নেতৃত্বে আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সভায় অধ্যক্ষ মহোদয় মাওলানা আবদুল জব্বারকে ধন্যবাদ জানিয়ে মাদ্রাসার বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা তুলে ধরেন। মাওলানা আবদুল জব্বার এসব বিষয়ে সাধ্যমত সহযোগিতার আশ্বাস দেন।

বুধবার (২৩ জুলাই) দুপুরে আফসার উদ্দিন ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে মতবিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন, উপজেলা সেক্রেটারী সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেত সাহে আলম চৌধুরী সামু, নরসিংহপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা হারুন-অর-রশিদ, কাউরিয়া কে.আর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা হাবিবুল্লাহ এবং আফসার উদ্দিন ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network