গোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান মতিঝিল থেকে গ্রেফতার

আপডেট: November 6, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

গোপালগঞ্জ প্রতিনিধি:: গোপালগঞ্জে রাজনৈতিক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে রাতে তাদের গোপালগঞ্জে নিয়ে আসা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। শুক্রবার (৬ নভেম্বের) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম মনির আহমেদ (ননী), গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শরীফ আমিনুল হক লাচ্চু এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম (টিকে)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জের বিভিন্ন থানায় রাজনৈতিক ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকার মতিঝিল এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ ডিবি পুলিশের একটি বিশেষ দল মতিঝিল থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network