শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

আবাসিক ফ্ল্যাট থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট: April 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরে একটি আবাসিক ফ্ল্যাট থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার গোমতী আবাসিক এলাকার একটি বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ থাকায় পুলিশকে জানানো হয়। খবর পেয়ে রাতেই পুলিশ এসে তালা ভেঙে খাটের ওপর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে।

বাড়ির মালিকের ছেলে মো. শাহজালাল জানান, ১৮ এপ্রিল ৫ বছর বয়সী কন্যা শিশুসহ এক দম্পতি বাসাটি ভাড়া নেয়। তাদের কাছে পরিচয়পত্র চাওয়া হয়। পরে ২০ এপ্রিল নিহতের স্বামী আইডি কার্ড আনার কথা বলে মুরাদনগরে নিজ বাড়িতে যান। তখন থেকেই ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল।

এ ব্যাপারে (দেবিদ্বার-বিপাড়া) সার্কেলের এএসপি মো. আমিরুল্লাহ জানান, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network