শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

আমতলীতে আগুনে চার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

আপডেট: May 29, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আমতলীত প্রতিনিধি: বরগুনার আমতলীতে আগুনে চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের আমতলী-কুয়াকাটা আঞ্চলিক সড়কের পাশে খলিয়ান বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারের মাদরাসা সড়কে মো. জাহিদ হাওলাদারের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা পাশে থাকা অন্যান্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মোতাহার হোসেন তালুকদার ও মনু হাওলাদারের হোটেল, মোফাজ্জেল হোসেনের ঘর, আ. মন্নান মিয়ার ডেকোরেটরের দোকান এবং হেলাল উদ্দিন মোল্লার একটি ব্যাটারিচালিত ইজিবাইক পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা দাবি করেন।

সংবাদ পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে মালামালসহ চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা বলেন, শুক্রবার ভোর ৪টার দিকে আগুন দেখে ঘটনাস্থলে এসে আগুন নিভাতে চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভায়। এতে চারটি ব্যবসা প্রতিষ্ঠান মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে।

পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান মালিক জাহিদ হাওলাদার বলেন, আমার দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে আমার দোকানের পাশে থাকা আরো তিনটি দোকার ও একটি ব্যাটারিচালিত ইজিবাইক পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. তামিম হাওলাদার মুঠোফোনে বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়েছি, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network