শিরোনাম
ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আমতলীতে ইউপি চেয়ারম্যানের করোনা শনাক্তের ৪ ঘন্টা পর তার স্ত্রী করোনায় আক্রান্ত

আপডেট: May 10, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি::

বরগুনার আমতলী উপজেলার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (৫২) ও তার স্ত্রী (৩৮) করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা প্রশাসন তার বাড়ীটিসহ আশপাশের পাঁচটি বাড়ী লকডাউন করে দিয়েছেন।আমতলী হাসপাতাল সূত্রে জানাগেছে, আক্রান্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেশ কিছু দিন ধরে জ্বরে ভূগতেছিলেন। গত ৬ মে (বুধবার) হাসপাতাল কর্তৃপক্ষ তার ও তার স্ত্রীর নমুনা নিয়ে ঢাকা আইইসিডিআরে পাঠায়।

আজ শনিবার (৯ মার্চ) সকাল ১০ টায় ও বিকেল ৫টায় তাদের রিপোর্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌছায়। রিপোর্টে তারা স্বামী- স্ত্রী দু’জনকে করোনা পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে এগারো জনে দাঁড়িয়েছে। এরমধ্যে নয় জনকে হোম আইসোলেশনে চিকিৎসা দেয়া হচ্ছে। একজন হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন। গত ৯ এপ্রিল একজনের মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী মুঠোফোনে বলেন, এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার স্ত্রীর নমুনা রিপোর্ট হাতে পেয়েছি। তারা দু’জনে করোনায় আক্রান্ত হয়েছেন।প্রশাসন বাড়ীটি লকডাউন করে দিয়েছেন। হোম আইসোলেশনেই তাদের চিকিৎসা দেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, আক্রান্ত পরিবারের বাড়ীটিসহ আশপাশের পাঁচটি বাড়ী লকডাউন করে দেয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network