শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

আমতলীতে ইউপি চেয়ারম্যান করোনায় আক্রান্ত

আপডেট: May 9, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান (৫২) করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা প্রশাসন বাড়ীটি লকডাউন করে দিয়েছেন।
আমতলী হাসপাতাল সূত্রে জানাগেছে, আক্রান্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেশ কিছু দিন ধরে জ্বরে ভূগতেছিলেন। গত ৬ মে (বুধবার) হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা নিয়ে ঢাকা আইইসিডিআরে পাঠায়। আজ শনিবার (৯ মার্চ) সকাল ১০টায় তার রিপোর্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌছায়। রিপোর্টে তাকে করোনা পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দশজনে দাঁড়িয়েছে।এরমধ্যে আটজনকে হোম আইসোলেশনে চিকিৎসা দেয়া হচ্ছে। একজন হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন। গত ৯ এপ্রিল একজনের মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী মুঠোফোনে বলেন, চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নমুনা রিপোর্ট হাতে পেয়েছি। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। প্রশাসন বাড়ীটি লকডাউন করে দিয়েছেন। হোম আইসোলেশনেই তার চিকিৎসা দেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, আক্রান্তের বাড়ীটি লকডাউন করে দেয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network