শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

আমতলীতে করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

আপডেট: July 4, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা একেএম নুরুল হক তালুকদার (৫৭) করোনায় আক্রান্ত হয়ে আজ (শনিবার) সকালে ঢাকার বারডেম হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পরিবার সূত্রে জানাগেছে, গত ২৪ জুন রাত সাড়ে ৮টার দিকে একেএম নুরুল হক তালুকদার জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আমতলী হাসপাতালে ভর্তি হন। পরের দিন (২৫ জুন) সকালে তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। হঠাৎ তার অবস্থার অবনতি হলে ওই দিনই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বারডেম হাসপাতালে প্রেরণ করা হয়। ওই রাত থেকেই তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে গত ২৭ জুন তার করোনা পজিটিভ রিপোর্ট আমতলী হাসপাতালে এসে পৌছায়। ৮দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ (শনিবার) সকাল সোয়া আটটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, ইউপি চেয়ারম্যান একেএম নুরুল হক তালুকদার করোনায় আক্রান্ত ছিলেন। আমতলী হাসপাতালে তিনি সর্দি জ্বর কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। তার ডায়েবেটিস থাকায় শারিরীক অবস্থা খুবই খারাপ ছিল। এ কারনে তাকে আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালে পাঠিয়েছিলাম। শুনলাম আজ সকালে তিনি নাকি মারা গেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, স্বাস্থ্যবিধি মেনেই আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান একেএম নূরুল হক তালুকদারের জানাজা ও মরদেহ দাফন করা হবে।

আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা একেএম নুরুল হক তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. এমএ কাদের মিয়া, সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান ও উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network