শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

আমতলীতে গরু চুরি করে জবাই: জেলা পুলিশের বিশেষ অভিযানে প্রধান আসামি গ্রেফতার

আপডেট: April 18, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমতলী (বরগুনা) প্রতিনিধি::আমতলীতে গাভীন গরু চুরি করে জবাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় আমতলী থানায় দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. নাসির মাল (৫০)-কে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশের তৎপরতায় শুক্রবার তাকে বরিশাল থেকে আটক করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল ২০২৬ দিবাগত রাতে নাসির মাল তার সহযোগীদের নিয়ে আমতলী উপজেলার এক গৃহস্থের গোয়ালঘর থেকে একটি গাভীন গরু চুরি করে নিয়ে যায়। পরে তারা গরুটি জবাই করে মাংস নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর গরুর পেটের বাচ্চা, চামড়া ও নাড়িভুঁড়ি পাশের একটি খালে ফেলে রেখে যায়, যা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. আবুল হোসেন ১১ এপ্রিল আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অভিযানের এক পর্যায়ে আড়পাঙ্গাসিয়া ইউনিয়নের দক্ষিণ ঘোপখালী গ্রামের বাসিন্দা নাসির মালকে বরিশাল থেকে গ্রেফতার করা হয়।আমতলী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network