আমতলীতে ঘন কুয়াশায় রাস্তা ছেড়ে খাদে বাস, প্রাণ গেল নারীর

আপডেট: December 15, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার আমতলীতে ঘন কুয়াশায় রাস্তা দেখতে না পেয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রিমা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুসহ আরো পাঁচজন। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) ভোরে আমতলী উপজেলার ঘটখালী ইউনিয়নের কালিবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত রিমা আক্তারের বাড়ি যশোর জেলায়। দুর্ঘটনায় তার দুই শিশু সন্তানও গুরুতর আহত হয়েছে। তিনি স্বামী-সন্তানদের নিয়ে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিলেন বলে জানা গেছে।বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ারহাউজ পরিদর্শক মো. হানিফ।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে সুরভী পরিবহনের একটি বাস কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে আমতলী উপজেলার ঘটখালী ইউনিয়নের কালীবাড়ি নামক এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কবলে পড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। এ সময় আহত হয়েছেন শিশুসহ আরো পাঁচজন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান। এরপরে উন্নত চিকিৎসা জন্য তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network