শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা

আপডেট: April 18, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মাইনুল ইসলাম রাজু:: বরগুনার আমতলী উপজেলায় তীব্র জ্বালানি সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা। পেট্রোল ও অকটেনের সরবরাহ কমে যাওয়ায় তারা ঠিকমতো যানবাহন চালাতে পারছেন না, ফলে আয়-রোজগার কমে গিয়ে অনেকেই দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি সংকট চলছে। অনেক পাম্পে জ্বালানি না থাকায় চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। আবার কোথাও সীমিত পরিমাণে জ্বালানি বিক্রি করা হচ্ছে, যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল।

ভাড়ায় মোটরসাইকেল চালকরা জানান, প্রতিদিনের আয়ের ওপর নির্ভর করে তাদের সংসার চলে। কিন্তু জ্বালানি না পেয়ে তারা ঠিকমতো রাস্তায় নামতে পারছেন না। এতে করে তাদের দৈনিক আয় অর্ধেকে নেমে এসেছে। অনেকেই বাধ্য হয়ে অলস সময় পার করছেন।

একজন মোটরসাইকেল চালক বলেন, “সকালে পাম্পে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও জ্বালানি পাই না। জ্বালানি না থাকলে গাড়ি চালাবো কীভাবে? সংসার চালানো এখন কষ্ট হয়ে যাচ্ছে।”এদিকে সাধারণ যাত্রীরাও পড়েছেন বিপাকে। পর্যাপ্ত মোটরসাইকেল না থাকায় ভাড়া বেড়ে গেছে এবং সময়মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। দ্রুত এই সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network