আমতলীতে দুটি গরু ও ৪০ হাজার টাকা ছিনতাই

আপডেট: May 2, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলার সোনাখালী গ্রামের গরু ব্যবসায়ী মোজাম্মেল হাওলাদারকে মারধর করে দুইটি গরু ও নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আহত ব্যবসায়ীকে শুক্রবার (১ মে) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে আমতলী উপজেলার সোনাখালী গ্রামে।
জানাগেছে, উপজেলার সোনাখালী গ্রামের গরু ব্যবসায়ী মোজাম্মেল হাওলাদার বৃহস্পতিবার বিকেলে গরু ক্রয়ের জন্য পটুয়াখালী সদর উপজেলার বাদুরা বাজারে যায়। ওই বাজার থেকে দুইটি গরু কিনে রাতে সে বাড়ীতে ফেরার সময় সোনাখালী গ্রামের বিলের মাঝে মালেক হাওলাদার, আবদুর রব হাওলাদার, আবদুল হাই ও আনোয়ার হাওলাদারসহ ৫-৬ জনে তাকে ঘিরে ফেলে। দুইটি গরু ও সাথে থাকা নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আবদুর রর হাওলাদারের সাথে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি ফোনে কোন মন্তব্য করতে রাজি হয়নি।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়েছি। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network