শিরোনাম
বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ

আমতলীতে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট: July 23, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মাইনুল ইসলাম রাজু:: বরগুনার আমতলী উপজেলার ছুরিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে অর্ধশতাধিক মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে, সবুজ ছায়া সংগঠনের আয়োজনে এবং ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিল, রাবারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। উপস্থিত অভিভাবকরাও এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলরুবা আক্তার রজনী, মো. রিয়াজুল ইসলাম, তানজিল সিকদার, সাজিদ রাব্বি, রেজাউল, শিহাব, বশার ঘরামীসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

বক্তারা বলেন, একটি শিক্ষিত, মানবিক ও সমৃদ্ধ জাতি গঠনে শিশুদের শিক্ষার বিকল্প নেই। অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থী যেন শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি, বিদ্যালমুখী করা এবং তাদের স্বপ্ন পূরণে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে আরও এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাজীবনকে এগিয়ে নিতে ভবিষ্যতেও শিক্ষা সহায়তা, সচেতনতামূলক ও বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান তারা

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network