শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

আমতলীতে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট: September 18, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

আমতলী প্রতিনিধি:: বরগুনার আমতলী পৌর শহরের হাসপাতাল সড়কে অবস্থিত সময় মেডিকেয়ার এন্ড হসপিস-এর দক্ষিণ পাশের একটি চায়ের দোকানের সামনে থেকে ২ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মাদক বেচাকেনা হচ্ছে এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি বশিরুল আলমের নেতৃত্বে এসআই ইমাম হোসেন সোহাগসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। ওই সময় সুনামগঞ্জ জেলার মনপুর ইউনিয়নের আ. হকের ছেলে ইজ্জত আলী (৩৫) ও আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ছোনাউঠা গ্রামের উপেণ শিকদারের ছেলে শংকর শিকদার (৩৫) নামের দুই চিহ্নিত মাদক কারবারিকে আটক করে এবং তাদের সঙ্গে থাকা দুটি বাজারের ব্যাগ তল্লাশি করে তার মধ্যে পলিথিন দিয়ে পেঁচানো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network