শিরোনাম
ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আম্পানের প্রভাবে বাঁধ ভাঙার সংবাদ এলেই ব্যবস্থা: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

আপডেট: May 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ:: ঘূর্ণিঝড় আম্ফানে বাঁধ ভাঙনের যদি কোনো সংবাদ আসে তবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
বুধবার সচিবালয়ে আম্ফান পরিস্থিতি নিয়ে আলাপের সময় তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, নদী ভাঙন ঝুঁকিপূর্ণ এলাকায় তাৎক্ষণিক খবরের জন্য সব ইউনিয়ন চেয়ারম্যানদের সঙ্গে মোবাইলে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে। আম্ফানের ক্ষয়ক্ষতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট সবাইকে মাঠে থেকে সর্বাত্মকভাবে কাজ নিশ্চিত করার জন্য বাপাউবো মহাপরিচালককে নির্দেশনা দেয়া হয়েছে।
দুর্যোগ প্রস্তুতির কথা তুলে ধরে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে মানুষের জান-মালের ক্ষয়ক্ষতি যাতে না হয় সেজন্য উপকূলীয় জেলাগুলোতে সতর্কতা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ১৭ মে আগাম প্রস্তুতির নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ঝড়ের গতিপ্রকৃতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network