শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

আম্ফান: মানুষকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন উদ্ধারকর্মী

আপডেট: May 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্ফানের কবল থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার সময় নৌকা উল্টে স্বেচ্ছাসেবীর মৃত্যু হয়েছে। এছাড়া গলাচিপা উপজেলায় গাছচাপায় এক শিশু নিহত হয়েছে।

বুধবার সকালে ও সন্ধ্যায় এসব ঘটনা ঘটে। পটুয়াখালীর ডিসি মো. মতিউল ইসলাম চৌধুরী দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কলাপাড়ার লোন্দা গ্রামে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় নৌকায় করে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছিলেন চার সিপিপি কর্মী। ওই সময় প্রবল বাতাসে নৌকা উল্টে সিপিপি টিম লিডার শাহ আলম নিখোঁজ হন। পরে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

ডিসি আরো জানান, সন্ধ্যায় গলাচিপার পানপট্টি ইউপির ৮ নম্বর ওয়ার্ডের খরিদা গ্রামে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মো. রাশেদ নামে এক শিশু নিহত হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network