আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

আপডেট: July 6, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পুলিশের মাঝে আটককৃত আসামি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সোহেল (২২) নামের এক যুবককে আটক করেছে। বুধবার (৫ই জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার সময় আলমডাঙ্গা রেলস্টেশনের গোডাউন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সোহেল আলমডাঙ্গা পৌরশহরের স্টেশনপাড়ার রেজাউল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত পৌনে ১২টার সময় আলমডাঙ্গা রেলস্টেশন গোডাউনের বিপরীত পাশে জনৈক সামাদের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সোহেল নামের একজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network