কালকিনিতে বিয়ের দাবিতে তরুণের বাড়িতে আরেক তরুণের অবস্থান

আপডেট: November 17, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের কালকিনিতে টিকটকের মাধ্যমে পরিচয়, এরপর প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) নামে এক তরুণের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহিন মুন্সি নামে আরেক তরুণ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) একসঙ্গে থাকার দাবিতে নবদ্বীপের বাড়িতে অবস্থান নেন মাহিন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নবদ্বীপ চন্দ্র দাশ কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরিশ গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে। অন্যদিকে মাহিন মুন্সি মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, টিকটকের মাধ্যমে দুজনের পরিচয় হয়। পরে পরিচয় থেকে ঘনিষ্ঠতা এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে দুজনই একসঙ্গে থাকতে চান বলে জানিয়েছেন। এ দাবিতেই নবদ্বীপের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহিন।

স্থানীয়রা জানান, এর আগেও দুইবার ওই বাড়িতে এসেছিলেন মাহিন। এবার বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন তিনি। দুজনই একসঙ্গে থাকার বিষয়ে অনড় রয়েছেন।

বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আলী আকবর হিলালু বলেন, ঘটনাটি তার পাশের বাড়ির। এক হিন্দু তরুণের বাড়িতে একজন মুসলিম তরুণ অবস্থান নিয়েছেন। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেছেন। পাশাপাশি ওই তরুণের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network