আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন আটক

আপডেট: August 3, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পুলিশের মাঝে আটককৃত দুই আসামি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট দুজনকে আটক করেছে। বৃহস্পতিবার (৩রা আগস্ট) বিকালে উপজেলার কালিদাসপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মেহেদী হাসান (৩৫) কালিদাসপুর গ্রামের দক্ষিণপাড়ার বজলুর রহমানের ছেলে এবং আফজাল হোসেন (৩৩) আলমডাঙ্গা কোর্টপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই দেবাশিষ মহলদার সঙ্গীয় অফিসার ফোর্সসহ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কালিদাসপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই গ্রামের দক্ষিণপাড়াস্থ তালিমুল কুরআন ওয়াস্ সুন্নাহ মহিলা মাদরাসার সামনে পাকা রাস্তার উপর ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network