শিরোনাম
খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ

আলমডাঙ্গায় গাঁজাসহ একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামি কালাম গ্রেফতার

আপডেট: December 7, 2022

  • ফেইসবুক শেয়ার করুন
পুলিশের মাঝে গাঁজাসহ গ্রেফতারকৃত আসামি আবুল কালাম
পুলিশের মাঝে গাঁজাসহ গ্রেফতারকৃত আসামি আবুল কালাম » আপডেট নিউজ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামি আবুল কালাম (৪৫) গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (৬ই ডিসেম্বর) রাতে আলমডাঙ্গা থানাধীন বেলগাছি গ্রাম থেকে ১ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কালাম বেলগাছি গ্রামের বাগানপাড়ার সাহেব মালিথার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টার সময় এসআই জমির হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ বেলগাছি গ্রামের বাগানপাড়ায় অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে ১ কেজি গাঁজাসহ একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামি আবুল কালামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামি আবুল কালামকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এম.এ.আর.নয়ন/স্টাফ রিপোর্টার/আপডেট নিউজ

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network