শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

আশুলিয়া থানার ওসিসহ ৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

আপডেট: May 29, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সাভারের আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপুসহ পাঁচ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সকালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

ওসি রিজাউল হক দিপু মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, গত দুইদিন ধরে তার শরীরে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে শুক্রবার সকালে জানতে পারেন তার করোনা পজিটিভ। বর্তমানে তিনি আশুলিয়া থানায় তার কক্ষে হোম আইসোলেশনে রয়েছেন।

ওসি আরও জানান, তিনিসহ আশুলিয়া থানার পাঁচ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আরও আট পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদেরও করোনা পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাজমুল হুদা মিঠু জানান, সাভারে নতুন করে আরও ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৩৮৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪১ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ছয়জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network