আসলামপুরে চেয়ারম্যান প্রার্থী কাশেম মিলিটারির মনোনয়ন পত্র দাখিল

আপডেট: November 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ
আসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবুল কাশেম মেলিটারি শনিবার ( ৫ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাচন অফিসে নেতা কর্মিদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

আগামী ২৮ নভেন্বর চরফ্যাসন উপজেলার আসলামপুর ও ওমরপুর ইউপি নির্বাচনের ভোট গ্রহন অনুষ্টিত হবে।
শুক্রবার ( ৪ নভেম্বর) বিকাল ৪টায় গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্টিত হয়।
মনোনয়ন বোর্ডের সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি সভাপতিত্ব করেন।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চার জেলায় ১২জনকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে।

ভোলার চরফ্যাসন উপজেলার আসলামপুরে মোঃ নুরে আলম মাস্টার,ওমরপুরে মোঃ রিয়াজুল ইসলাম রিজনকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। আওয়ামী লীগ মনোনয়ন চেয়ে পাননি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আবুল কাশেম মেলিটারি। ওমরপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে পাননি বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এ,কে,এম সিরাজুল ইসলাম।

রবিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন। এদিকে শনিবার বিকালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবুল কাশেম মেলিটারি আসলামপুরের হাজারো মানুষকে সাথে নিয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network