আসামি ধরতে রাখালের ছদ্মবেশে পুলিশ

আপডেট: May 21, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার তজুমদ্দিনে রাখালের ছদ্মবেশে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিচ্ছিন্ন চর নাসরিনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি আব্দুর রহিম ঐ এলাকার জেবল বেপারির ছেলে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে তজুমদ্দিন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, গ্রেফতারকৃত আসামি আব্দুর রহিমের বিরুদ্ধে বন আইনে ২০১৪ সালে একটি মামলা হয়। ঐ মামলায় ২০২১ সালের ডিসেম্বর মাসে আদালতের বিচারক তার বিরুদ্ধে ৬ মাসের সাজা ঘোষণা করেন। এরপর থেকেই পালিয়ে থাকতে শুরু করেন তিনি।

ওসি আরো বলেন, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আব্দুর রহিম চর নাসরিনে অবস্থান করছেন। ঐ সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে রোববার দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network