আপডেট: August 15, 2026
অনলাইন ডেস্ক:: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।শুক্রবার রাতে নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর প্যারামেডিকেল রোডের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন মোসা. জান্নাতুল ফেরদৌসী রত্না (২৯) ও তাঁর স্বামী মো. আসাদুজ্জামান (৩৮)।
শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক আল আমিন হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে আইডি বাগানপাড়া সংলগ্ন লক্ষ্মীপুর প্যারামেডিকেল রোডের ‘ম্যাংগো টাওয়ারের’ একটি ফ্ল্যাট থেকে ২১ গ্রাম ওজনের ২ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।ডিএনসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা এনে রাজশাহীতে বিক্রি করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

