ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজা

আপডেট: March 21, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ২ নং হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

তিনি বলেন, পবিত্র মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন, যেন সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নেমে আসে।

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই যেন পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হয়। পাশাপাশি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্যও তিনি সকলের প্রতি আহ্বান জানান।শেষে তিনি হলোখানা ইউনিয়নবাসীসহ দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network