শিরোনাম
বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন অনলাইন জুয়ার অভিযোগে কথিত ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

উজিরপুরে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

আপডেট: February 2, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নাজমুল হক মুন্না:: সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় বরিশালের উজিরপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা বড়ি ও গাঁজাসহ দুই চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার ভোররাতে উপজেলার শিকারপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় এ অভিযান চালানো হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের কাইয়ুম হাওলাদার ও মো. রিয়াজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং নিজেরাও মাদক সেবন করেন।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাত দেড়টার দিকে সেনাবাহিনীর ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উজিরপুর আর্মি ক্যাম্পের একটি দল শিকারপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাত আড়াইটার দিকে গাঁজাসহ মো. রিয়াজকে এবং সাড়ে তিনটার দিকে ইয়াবাসহ কাইয়ুম হাওলাদারকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার মাদক বিক্রেতাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের অভিযান এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network