উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি-এসপি

আপডেট: October 12, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

উজিরপুর প্রতিনিধি:: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর তারাবাড়ি শ্রী শ্রী দূর্গা মাতা ঠাকুরানীর মন্দির পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় মন্দিরটি পরিদর্শন করেন ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিনিয়র পুলিশ সুপার মোঃ মুছা, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সৌমেন কুমার বাইন ও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সহসাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রব মিয়া,শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মাহাবুব ধলু, মন্দির পূজা কমিটির সভাপতি দেবাশীষ দাস ও সাধারণ সম্পাদক সমির দাস উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না, সাবেক সাধারন সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু, সদস্য সচিব মোঃ জুনায়েদ খান সিয়াম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল কাসেম সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার ইউপি সদস্য রিতা রানী দাস সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি এ সময় গুরুত্ব পায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network