শিরোনাম
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী রতনা আমিন মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি শাহিন তালুকদার বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গাজীপুরে মাদক সেবনের পর নিজ বাড়িতেই আগুন, মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড

উজিরপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ, গাছ কাটার ঘটনায় থানায় লিখিত অভিযোগ

আপডেট: July 4, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘণ্টেশ্বর সার্বজনীন শ্রী শ্রী গঙ্গা-বিষ্ণু, শিব, কালী, নারায়ণ ও অন্নপূর্ণা মন্দিরের ভোগদখলীয় জমির গাছ কেটে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে বাবুগঞ্জ উপজেলার আগুরপুর গ্রামের তপন মিত্র, সমীর দাস ও পলাশ কুণ্ডসহ কয়েকজন মন্দিরের জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বরুণ দাস উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মন্দির পরিচালনা কমিটি ও স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা ঐতিহ্যবাহী ঘণ্টেশ্বর সার্বজনীন মন্দিরের জমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network