শিরোনাম
বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন অনলাইন জুয়ার অভিযোগে কথিত ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

উজিরপুরে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী মাদকসহ গ্রেপ্তার

আপডেট: January 29, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নাজমুল হক মুন্না:: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গ্রেপ্তারকৃত রানা সরদার (৩৫) দক্ষিণ ধামুরা গ্রামের বাসিন্দা আবু বক্কর সরদারের পুত্র। তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত।সেনাবাহিনী সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উজিরপুর আর্মি ক্যাম্পের একটি দল উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দুর্গাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি, রানা সরদারের বিরুদ্ধে অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মোট ১৩টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং বিভিন্ন সময় দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

আটকের সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং তার হেফাজত থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, রানা সরদারের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network