আপডেট: November 24, 2026
নিজস্ব সংবাদদাতা:: উজিরপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মোঃ মহসিন মিয়া লিটনের মমতাময়ী মায়ের ইন্তেকালে উজিরপুর সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মরহুমা আজ রাত সাড়ে ৪টায় ইন্তেকাল করেন। আজ বাদ আছর বান্না মিয়া বাড়িতে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হবে।
উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।মহান আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারের সবাইকে এই শোক সহ্য করার শক্তি দান করুন।

