‘আপা আপা করিস না, ৩০ টাকায় পাইবা না’,অভিনব কৌশালে শীতের পোষক বিক্রি!

আপডেট: November 23, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ‘আপা আপা করিস না, ৩০ টাকায় পাইবা না’ এমন মজার ও ব্যতিক্রমী স্লোগানে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারের ফুটপাতের কাপড় বিক্রেতা জালাল উদ্দীন। তার প্রাণবন্ত হাঁকডাকে পথচারীদের অনেকেই থমকে দাঁড়াচ্ছেন।

সুনামগঞ্জ সংবাদকেউ হাসছেন, কেউবা আগ্রহ নিয়ে পোশাক দেখছেন। এরপর পছন্দমতো নিচ্ছেন শীতের কাপড়। তার এই ব্যতিক্রমী বিক্রির ধরন ফুটপাতের কেনাকাটায় যোগ করেছিল ভিন্নমাত্রা।

শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে সুনামগঞ্জ শহরে বাড়তে শুরু করেছে শীতবস্ত্রের কেনাকাটা। তবে এবার তুলনামূলক কম দামে পোশাক পাওয়ায় বড় মার্কেটের চেয়ে ফুটপাতের দোকানগুলোর প্রতিই বেশি আগ্রহ দেখাচ্ছেন অনেক ক্রেতা। বিশেষ করে নিম্নআয়ের ও মধ্যবিত্ত পরিবারের মানুষজন পরিবারের সদস্যদের জন্য শীতের পোশাক কিনতে ভিড় করছেন এসব অস্থায়ী দোকানে।

শনিবার ও রবিবার সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আলফাত স্কয়ার, কোর্ট পয়েন্ট, ষোলঘর, কাজির পয়েন্ট, ওয়েজখালী ও আলফাত স্কয়ারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে ফুটপাতজুড়ে বসেছে শীতবস্ত্রের দোকান। দোকানগুলোতে শিশুদের পোশাক, ফুলহাতা গেঞ্জি, সোয়েটার, জ্যাকেট, শীতের টুপি, চাদরসহ নানা ধরনের পোশাক সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। ২০— ৩০ টাকা থেকে শুরু করে ১০০—৪০০ টাকা দামের পোশাক বিক্রি হচ্ছে।

পছন্দের কাপড় বাছাই ও দরদাম করতে দেখা গেছে নারী—পুরুষসহ বিভিন্ন বয়সী ক্রেতাদের। ফুটপাতের এসব দোকানে তুলনামূলক কম দামে পোশাক পাওয়ায় স্বল্প আয়ের মানুষের কাছে এগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একইসঙ্গে সীমিত বাজেটে পরিবারের একাধিক সদস্যের জন্য শীতের পোশাক কেনার সুযোগ থাকায় মধ্যবিত্ত ক্রেতারাও ঝুঁকছেন এসব দোকানে।নতুন ভাষা শিখুন

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network