শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

উথলী ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল হান্নানের উপর দুর্বৃত্তদের হামলা

আপডেট: December 19, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

দুর্বৃত্তদের হামলায় আহত আব্দুল হান্নান

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ই ডিসেম্বর ২০২৩ খ্রি.) রাত ১০টার দিকে সন্তোষপুর গ্রামে আব্দুল হান্নানের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরে এসেছেন। হামলার খবর শুনে দ্রুত আব্দুল হান্নানের বাড়িতে উপস্থিত হন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।

আব্দুল হান্নান বলেন, ‘সোমবার রাতে উথলী বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে আমি মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলাম। বাড়ির গেটের সামনে পৌঁছালে আমার পেছন দিক থেকে মোটরসাইকেলযোগে হেলমেট পরিহিত দুজন এসে আচমকা আমার হাতে ও পায়ে লাঠি জাতীয় শক্ত কিছু দিয়ে আঘাত করে দ্রুত সন্তোষপুর বাসস্ট্যান্ডের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে নিয়ে যায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসা শেষে আমি রাতেই বাড়িতে ফিরে এসেছি। তবে দুর্বৃত্তদের লাঠির আঘাতে আমার ডান হাত ও ডান পা ফুলে গেছে।’

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান জানান, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানের উপর হামলাকারীদের সনাক্ত করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network