২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

উথলী হাফেজিয়া মাদ্রাসায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন

আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী হাফেজিয়া মাদ্রাসায় তিনতলা ভিত বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২শে ডিসেম্বর ২০২৩ খ্রি.) সকাল সাড়ে ১০টার সময় মাদ্রাসা চত্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উথলী হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি হাজী রবিউল হোসেন, সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ এবং মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ সিরাজুল ইসলাম।

মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য শহিদুল হক পবনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ সুলতান আহম্মেদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি সালাউদ্দিন কাজল, সদস্য সেলিম হোসেন, শরিফ উদ্দিন, জাহাঙ্গীর হোসেনসহ উথলী গ্রামের বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network