এওয়াজপুরে আবদুল কুদ্দুস মাস্টারের স্মরণে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

আপডেট: April 19, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ চরফ্যাসনের এওয়াজপুর ইউনিয়নে মরহুম আবদুল কুদ্দুস মাস্টার ও তার স্ত্রী হালিমা খাতুনের স্মরণে প্রায় ৩ হাজার গরীব অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় এওয়াজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ মাদ্রাজে অবস্থিত আবদুল কুদ্দুস মাস্টার বাড়িতে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার বিতরণ শুরু করেন বৃহত্তম হাজারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আবদুল কুদ্দুস মাস্টারের বড় ছেলে আবুল বাশার মিয়া ও ছোট ছেলে এওয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন মিয়া।
এওয়াজ পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন মিয়া প্রতিবেদককে বলেন, আমার মরহুম পিতা আবদুল কুদ্দুস মাস্টার ও মা হালিমা খাতুনের স্মরণে আমার বড় ভাই আবুল বাশার মিয়া ও আমি প্রতি ঈদের ন্যায় এবারো গরীব অসহায় মানুষের মাঝে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার বাবা আবদুল কুদ্দুস মাস্টার ও মা হালিমা খাতুনের স্মরণে ভবিষ্যতেও এভাবে অসহায় মানুষের পাশে থাকবো, ইনশাআল্লাহ।
এ সময় এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network